ফুজিৎসুর লাইফবুক সিরিজের নতুন একটি ল্যাপটপ কম্পিউটার এনেছে কম্পিউটার সোর্স। এলএইচ৫৩০ মডেলের এই কম্পিউটারে ২.১৩ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আই থ্রি প্রসেসর রয়েছে। আরও আছে ২ গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম, ৩২০ গিগাবাইটের হার্ডডিস্ক, ১৪ ইঞ্চির হাইডেফিনেশন এলইডি মনিটর, ল্যান, ওয়াইফাই, ব্লু-টুথ, ওয়েব ক্যামেরা ইত্যাদি। একবার ব্যাটারি চার্জ করলে এটি টানা সাড়ে তিন ঘণ্টা কাজ করে। এর ওজন ২ কেজি ২০০ গ্রাম। এর দাম ৪৯ হাজার ৯০০ টাকা। —বিজ্ঞপ্তি