নতুন ল্যাপটপ বাজারে

আসুসের এন সিরিজের এন৮২জেভি মডেলের মাল্টিমিডিয়া ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে ১৪ ইঞ্চি মনিটর, ২.৪ গিগাহার্টজ গতির কোরআই-৫ প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, তারহীন ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ৩.০ ও দুটি ইউএসবি ২.০ পোর্ট ইত্যাদি। দাম ৭৬ হাজার টাকা। —বিজ্ঞপ্তি