নতুন ল্যাপটপ বাজারে

ফুজিৎসুর নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। লাইফবুক এসএইচ ৭৬১ মডেলের এই ল্যাপটপে কোরআই ফাইভ প্রসেসর রয়েছে। কালো রঙের এ কম্পিউটারে আরও আছে এনভিডিয়া জিফোর্স ৫২০এম ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড ও ১৩.৩ ইঞ্চির এলইডি মনিটর, যাতে ত্রিমাত্রিক মানের ছবি দেখা যাবে। এতে আরও আছে ৬৪০ গিগাবাইটের হার্ডডিস্ক, ৪ গিগাবাইট র‌্যাম (৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে), উইন্ডোজ-৭ প্রফেশনাল অপারেটিং সিস্টেম ইত্যাদি। এর কি-বোর্ড পানিরোধক। এর ওজন এক কেজি ৬০০ গ্রাম। এটি টানা পাঁচ ঘণ্টা চলে। কম্পিউটার সোর্সের আনা এই কম্পিউটারের দাম এক লাখ ৫৭ হাজার টাকা।—বিজ্ঞপ্তি