এসারের আস্পায়ার ভি ফাইভ ৫৭১ মডেলের ল্যাপটপ বাজারে এসেছে। ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর দিয়ে আসা এসব নোটবুকে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম এবং ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫.৬ ইঞ্চি এলইডি-এইচডি পর্দা, ডিভিডি-রাইটার ইত্যাদি। এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা নোটবুকটির দাম ৪৫ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি