নতুন ল্যাপটপ

আসুসের এক্স৪৫ভিডি মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। ল্যাপটপটিতে রয়েছে আইসকুল প্রযুক্তি, যা এর সব উপাদানকে ঠান্ডা রাখে। এই ল্যাপটপে রয়েছে ২.২০ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর। আরও আছে ৪ গিগাবাইট র‌্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৪ ইঞ্চি মনিটর, গিগাবিট ল্যানকার্ড, ব্লুটুথ, তারহীন ল্যান, কার্ড রিডার, ইউএসবি ৩.০ পোর্ট ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ডের আনা এ ল্যাপটপের দাম ৪৩ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি