নতুন ল্যাপটপ

ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৫৫৬৭ মডেলের ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এতে ইনটেলের সপ্তম প্রজন্মের কোর আই৩, কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসর থাকছে। সঙ্গে থাকছে ৪ কিংবা ৮ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫.৬ ইঞ্চি পর্দা এবং উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম। কালো, ধূসর ও সাদা রঙে পাওয়া যাবে ল্যাপটপগুলো। সংস্করণ ভেদে দাম পড়বে ৪৩ হাজার ৫০০ থেকে ৭১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
বিজ্ঞপ্তি