নতুন ল্যাপটপ

আসুসের কে৫৫১এলবি মডেলের নতুন ল্যাপটপ
আসুসের কে৫৫১এলবি মডেলের নতুন ল্যাপটপ

আসুসের কে৫৫১এলবি মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। ১৫.৬ ইঞ্চি পর্দার এই ল্যাপটপে আছে ১.৮ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই সেভেন প্রসেসর। এটি আল্ট্রাবুক প্রযুক্তির ল্যাপটপ। আরও আছে ৮ গিগাবাইট র‌্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ব্লুটুথ ৪.০ ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ডের আনা এই ল্যাপটপের দাম সাড়ে ৬৮ হাজার টাকা। এতে দুই বছরের ওয়ারেন্টি আছে। —বিজ্ঞপ্তি