নতুন ৬টি প্রোজেক্টর

ভিভিটেক ব্র্যান্ডের ৬টি মডেলের ডিজিটাল লাইট প্রসেসিং (ডিএলপি) প্রোজেক্টর বাজারে ছেড়েছে পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড। মডেলগুলো হলো ডিএস২৩৪, ডিএক্স২৫৫, ডিএস২৩ডিএএ, ডিএক্স২৫ইএএ, ডিডব্লিউ৮৩২ এবং ডিএক্স৯৭৭ডব্লিউটি। এসভিজিএ, এক্সজিএ ও ডব্লিউএক্সজিএ ফরম্যাটে তৈরি প্রোজেক্টরগুলোর উজ্জ্বলতা ৩ হাজার ২০০ লুমেন্স থেকে ৫ হাজার লুমেন্স পর্যন্ত। দাম ৩৩ হাজার ৯৯৯ থেকে ১ লাখ ৩ হাজার টাকা।
বিজ্ঞপ্তি