নয় হাজার ৪০০ টাকায় ১৭ ইঞ্চি এলসিডি মনিটর

সম্প্রতি বাজারে এসেছে স্যামসাং ব্রান্ডের ই১৭২০এনআরএক্স মডেলের ১৭ ইঞ্চি মাপের স্কয়ার এলসিডি মনিটর। মনিটরটির দাম নয় হাজার ৪০০ টাকা।মনিটরটির ব্রাইটনেস ২৫০সিডি/এম স্কয়ার, কনট্রাস্ট রেশিও ডিসি ৫০,০০০:১, রেজুলিউশন ১২৮০ বাই ১০২৪, রেসপন্স টাইম ৫মিলি সেকেন্ড, হরাইজোন্টাল এবং ভার্টিক্যাল ভিউ অ্যাঙ্গেল যথাক্রমে ১৭০ ডিগ্রি ও ১৬০ ডিগ্রি, কালার সাপোর্ট ১৬.৭ এম। মনিটরটির বিশেষ ফিচার হিসেবে রয়েছে ম্যাজিক ব্রাইট৩, ম্যাজিক ইকো, ম্যাজিক অ্যাঙ্গেল, অফ টাইমার এবং কাস্টমাইজড কি। ৩ বছরের বিক্রয়োত্তর সেবা অফারে এই মনিটরটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।