বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নিয়মিত কর দেওয়া নাগরিকদের কর্তব্য

শূন্যস্থান পূরণ  অংশ-৬
প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।

অধ্যায়-৭
৩. —চোখে সব মানুষ সমান।
উত্তর: আইনের
৪. সবার সমান—পাওয়ার অধিকার রয়েছে।
উত্তর: মজুরি
৫. নারী-পুরুষের অধিকার—।
উত্তর: সমান
৬. জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর অনুমোদন করে—।
উত্তর: মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র
৭. মানুষে মানুষে—তৈরি করে লেখাপড়া।
উত্তর: সম্প্রীতি
৮. অনেক শিশু—কারণে কাজ করতে বাধ্য হয়।
উত্তর: দারিদ্র্যের
৯. শিশু শ্রমিকেরা সাধারণত—সুযোগ পায় না।
উত্তর: লেখাপড়ার
১০. শিক্ষার অধিকার একটি প্রধান—।
উত্তর: মানবাধিকার
১১. বাংলাদেশ থেকে প্রায়ই বিদেশে নারী ও শিশু—হয়।
উত্তর: পাচার
১২. শিশু ও নারী পাচার—বিরোধী কাজ।
উত্তর: মানবাধিকার
১৩. মানবাধিকার লঙ্ঘন একটি—কাজ।
উত্তর: ঘৃণ্য
১৪. মানবাধিকার রক্ষা করা প্রতিটি নাগরিকের—।
উত্তর: দায়িত্ব
১৫. কোনোভাবেই মানুষে মানুষে—করা উচিত নয়।
উত্তর: বৈষম্য।

অধ্যায়-৮
১। অধিকার ও — গভীরভাবে সম্পর্কযুক্ত।
উত্তর: অধিকার ও কর্তব্য গভীরভাবে সম্পর্কযুক্ত।
২। আমরা সমাজে অসুবিধাগ্রস্ত মানুষদের প্রতি—দেখাব।
উত্তর: আমরা সমাজে অসুবিধাগ্রস্ত মানুষদের প্রতি সহমর্মিতা দেখাব।
৩। আইন ভাঙলে সমাজে — দেখা দেবে।
উত্তর: আইন ভাঙলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে।
৪। আমাদের সবার বাড়িতে প্রাথমিক—বাক্স থাকা উচিত।
উত্তর: আমাদের সবার বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স থাকা উচিত।
৫। আমাদের — দিয়ে রাস্তা পার হওয়া উচিত।
উত্তর: আমাদের জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া উচিত।
৬। রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে — দিয়ে হাঁটবে।
উত্তর: রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটবে।
৭। — হিসেবে নিজেদের নিরাপদ রাখা আমাদের দায়িত্ব।
উত্তর: শিশু হিসেবে নিজেদের নিরাপদ রাখা আমাদের দায়িত্ব।
৮। আমরা—দিয়ে রাস্তা পার হবো।
উত্তর: ওভারব্রীজ
৯। আমরা রাষ্ট্রের— মেনে চলব।
উত্তর: শাসন
১০। নিয়মিত—দেওয়া নাগরিকদের কর্তব্য।
উত্তর: কর
১১। বাংলাদেশের নাগরিকরা—বছর হলে ভোট দিতে পারে।
উত্তর: ১৮
১২। দেশের উন্নতির জন্য—নাগরিক প্রয়োজন।
উত্তর: শিক্ষিত।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা