
নতুন শাখা
ঢাকার মিরপুরে স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় নতুন শাখা খুলল জ্যোতি শাড়ি। ২১ জুন এর উদ্বোধনী দিনে আয়োজন করা হয় এক ফ্যাশন শো। এদিন এসেছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আকরাম উদ্দিন আহ্মেদ, উপস্থাপক শারমীন লাকি প্রমুখ। এখানে পাবেন নানা রকম জমকালো শাড়ি, লেহেঙ্গা ও সালোয়ার-কামিজ।
নতুন পোশাক
ছেলেদের জন্য নতুন নকশার শার্ট, পাঞ্জাবি ও প্যান্ট এনেছে সিলভার রেইন৷ ঢাকার এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, শান্তিনগর ও মিরপুরে তাদের শাখা আছে৷
মেলা
ডবল জিরো
অনলাইনের পোশাকের দোকানগুলোর অংশগ্রহণে ডবল জিরো ইভেন্ট আয়োজন করেছে মেলা। পোশাক, প্রসাধনী, গয়না ইত্যাদি পাবেন এখানে। ২৩ থেকে ২৬ জুন ঢাকার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তে চলবে এটি। স্টল বুকিং চলছে। যোগাযোগ: ০১৭৫৫৬১৩৩১৭।
ফ্যাশন কার্নিভাল
২৫ থেকে ২৯ জুন ঢাকার গুলশানের ইমানুয়েল ব্যাংকুয়েট হলে চলবে ফ্যাশন কার্নিভাল শিরোনামে মেলা। এখানে পাবেন সালোয়ার-কামিজ, কুর্তা, টপ, প্রসাধনী, গয়না, জুতা, ব্যাগ, ঘড়ি ইত্যাদি।
টি অ্যান্ড এস
২৪ থেকে ২৮ জুন টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে চলবে ঈদ মেলা৷ ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে এ মেলায় পাবেন ঈদের পোশাক, প্রসাধনী, গয়না ইত্যাদি৷ স্টল বুকিং চলছে৷ ফোন: ০১৭৫৫৬১৭৭৮৪৷
জমকালো পোশাক
অহং এনেছে জমকালো নকশার রকমারি পোশাক৷ শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, পাঞ্জাবি সবই পাবেন এখানে৷
ফ্যাশন শো
ভাসাভির আয়োজনে ঢাকার গুলশানে তাদের বিক্রয়কেন্দ্রে হয়ে গেল এক ফ্যাশন শো। ঈদের নতুন সব পোশাক উপস্থাপন করা হয় এতে।
সৌন্দর্যচর্চার আয়োজন
ঢাকার বনানী ও মোহাম্মদপুরে রেডের শাখায় চলছে হ্যাপি আওয়ার সুবিধা৷ প্রতি সপ্তাহে রবি থেকে বুধবার সকাল নয়টা থেকে বেলা এটা পর্যন্ত সৌন্দর্যচর্চায় পাবেন ছাড়৷
শিশুদের পোশাক
ঢাকার মিরপুরে বেগম রোকেয়া সরণিতে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সে চালু হলো শিশুদের পোশাকের দোকান ওয়েন্ডিজ। এখানে টি-শার্ট, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে। নবজাতকের পোশাকও পাবেন।
নভীন’স দিচ্ছে ছাড়!!
বাংলাদেশে একমাত্র নভীন’স ই দিচ্ছে মেসতার পরিপূর্ণ ট্রিটমেন্ট। মেসতা, ব্রণ, ব্রণের দাগ, বলিরেখা, রোদেপড়া ভাব এবং ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে, চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে, নভীন’স দিচ্ছে প্রোডাক্ট ও ট্রিটমেন্ট। মেসতার ৩টি প্রোডাক্ট ১৫৮০। ব্রণের ২টি প্রোডাক্ট ৫৬০। ফেয়ারনেস এর ২টি প্রোডাক্ট ৫৬০। যে কোন সাইজের চুল রিবন্ডিং করা যাবে ৪৮০০। অ্যারোমা ফেসিয়াল, হেয়ার স্পা, স্কিন পলিশ, প্যাডিকিউর ১৩৮০। আমিনা হক থাকছেন প্রতিদিন ৩টা থেকে ৬টা পর্যন্ত গুলশান নিকেতন শাখায়। পরিবেশ ক ও প্রোডাক্ট পেতে গুলশান-০১১৯১৭৬২৬৬১, চট্টগ্রাম-০১৭২১১১৫৯০০