নোটিশ বোর্ড

১৬ ও ১৭ মে বিতর্ক উৎসব
আগামী ১৬ ও ১৭ মে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) আয়োজনে বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব, ২০১৪’। সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এই বিতর্ক উৎসবে অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য যোগাযোগ: ০১৭১৬৫৮৮৭০৮, ০১৭৩৫৮৬১৮৬৯ অথবা shoaib.dmo@gmail.com

চিরকুট
শাবিপ্রবিতে চাকরি উৎসব
১৬ ও ১৭ এপ্রিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনষ্ঠিত হয় চাকরি উৎসব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া এ উৎসবের উদ্বোধন করেন। বিডিজবস ডট কম-এর কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ জানান, উৎসবে ১৮টি চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪৬টি শূন্য পদের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতক ও স্নাতক চূড়ান্ত পরীক্ষার্থীসহ প্রায় এক হাজার ৫০০ জন আবেদন করেন। পরে ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত সংক্ষিপ্ত তালিকার ৩৩৭ জন চাকরিপ্রার্থীর সরাসরি সাক্ষাৎকার নেয় প্রতিষ্ঠানগুলো। —মিসবাহ্ উদ্দিন

রুয়েটে প্রশিক্ষণ
১৮ এপ্রিল রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হলো ফায়ারফক্স ওএস অ্যাপ ট্রেনিং ডে। রুয়েট ফায়ারফক্স ক্লাবের সহযোগিতায় এর আয়োজন করে মজিলা বাংলাদেশ। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন রুয়েট কম্পিউটারবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শহীদুজ্জামান। মজিলা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশিকুর রহমান। কর্মশালাটি পরিচালনা করেন রাহিদ হাসান ও রাব্বী হোসেন। রুয়েটসহ রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন এই কর্মশালায়।