ছড়া রস

পরকীয়া

খবর: চাঁদের মতো অন্য কোনো মহাজাগতিক বস্তু পৃথিবীর চারপাশে ঘুরপাক খাচ্ছে। এত দিন এটা আমাদের জানা ছিল না। সম্প্রতি জানা গেল, পৃথিবীর আরও একটি উপগ্রহ রয়েছে। যেটি চাঁদ নয়। তবে একটি গ্রহাণু (অ্যাস্টরয়েড)।

চাঁদের মতন রূপসী কে আছে? স্নিগ্ধতা সারা অঙ্গে

পৃথিবীর ছিল সুখী সংসার মিষ্টি চাঁদের সঙ্গে।

পতিপ্রাণা চাঁদ পৃথিবীকে ঘিরে সারা দিন–রাত ঘুরত
চোখের আড়াল হলেই চাঁদের নরম হৃদয় পুড়ত।
অভিমান হলে অমাবস্যা ও আনন্দে ছিল জোছনা
ঝামেলাগুলোতে পৃথিবীর দোষ, সত্যি, চাঁদের দোষ না।

এবার ঘটনা অনেক জটিল, ঝগড়া না প্রিয়-প্রিয়াতে
চরিত্রহীন পৃথিবী মজেছে নিষিদ্ধ পরকীয়াতে।
শত বছরের পরকীয়াখানা এত দিন ছিল আঁধারে
‘কৃষ্ণ’ পৃথিবী এত বড় দাগা দিল প্রিয়তমা ‘রাধা’রে?

অল্প বয়সী চাঁদ খুঁজে পেয়ে পৃথিবী তাহাকে ধরল!
কখন শুনবে সংসার ভাঙা চাঁদটা রশিতে মরল।
খবর: ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ ডলার। টাকার অঙ্কে যা ৪ লাখ ৪১ হাজার ৪২০ কোটি টাকা।