
প্রশ্ন
আমি মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছি। এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হওয়া। এ জন্য আমার প্রস্তুতির ধরন কেমন হওয়া উচিত?
রাহিত আলতাফ
বকশিগঞ্জ, জামালপুর
উত্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-বিভাগ ভর্তি পরীক্ষার প্রশ্ন সাজানো হয় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান নিয়ে। ইংরেজি বিষয়ে ভর্তি হতে হলে পরীক্ষায় প্রথম সারিতে থাকার কোনো বিকল্প নেই। তবে শুধু ভালো করলেই হবে না, ইংরেজি অংশে ৩০ নম্বরের মধ্যে অন্তত ২০ নম্বর পেতে হবে। এ জন্য বিগত বছরগুলোর প্রশ্ন ঘেঁটে সহজে জেনে নেওয়া যাবে প্রশ্নের ধরন।
ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ভালো করার জন্য নজর দিতে হবে ব্যাকরণ ও ভোকাবলারির দিকে। এ ছাড়া পাঠ্যবইয়ের কবিতা বা প্যারাগ্রাফগুলো ভালো করে পড়তে হবে। কারণ, এগুলো থেকে অনেক সময় শূন্যস্থান পূরণ জাতীয় প্রশ্ন হয়। আবার কম্প্রিহেনশন অংশ ভালো করার জন্য নিয়মিত চর্চা করা জরুরি।
তোমার ও তোমার বন্ধুদের জন্য শুভকামনা।
অর্পিতা হক
খ-ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম (২০১২), ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিক্ষা ও পেশা-সংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। উত্তর দেবেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞরা।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পাঠকের প্রশ্ন, স্বপ্ন নিয়ে, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কারওয়ানবাজার, ঢাকা-১২১৫। অথবা মেইল করতে পারেন swapno.lekhok@gmail.com