সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে ফেসবুকের বেশ কিছু অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। ফলে পাসওয়ার্ড ছাড়া ফেসবুকের অনেক অ্যাকাউন্টেই ঢোকা সম্ভব হচ্ছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থায় এ বাগ বা সফটওয়্যার ত্রুটির তথ্য হ্যাকার নিউজ ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরপরই ফেসবুক কর্তৃপক্ষ এ ত্রুটিটির দ্রুত সমাধান করেছে। হ্যাকার নিউজ ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সার্চ স্ট্রিম পোস্ট করা হয়েছিল। গুগলে সার্চ স্ট্রিম ব্যবহার করলেই সার্চ রেজাল্টে ১৩ দশমিক ২ লাখ ফেসবুক অ্যাকাউন্টের লিংক চলে আসছিল। ওই লিংকগুলোর মধ্যে অনেকগুলোতে ক্লিক করে পাসওয়ার্ড ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে ঢোকা সম্ভব ছিল।