অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ। গত সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েবসাইট এবং অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। অনলাইনে ই-স্কুলসেবার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রয়োজনীয় তথ্য ও শিক্ষাবিষয়ক প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে www.pjkssc.edu.bd ঠিকানার ওয়েবসাইট।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্তাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আসাদুল কবির, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী সিরাজিস সালেকীন, সাইটটির নির্মাতা জোবায়ের আরমানসহ অনেকে। বিজ্ঞপ্তি