নেত্রকোনার পূর্বধলা ডিগ্রী কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কলেজে ল্যাব স্থাপনের জন্য আটটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর প্রদান করে। সমপ্রতি স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাব উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন, কলেজের অধ্যক্ষ শহিদুল্লাহ খানসহ অনেকে। —পূর্বধলা প্রতিনিধি