দেশের প্রতিটি ইউনিয়নের জন্য একটি করে ওয়েবসাইট তৈরির সুযোগ দিচ্ছে ওয়েবসাইটভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামওয়েব। ‘তথ্য হোক আয়ের উৎস’ স্লোগানে এ কর্মসূচির আওতায় যে কেউ নিজের ইউনিয়নের পক্ষে ওয়েবসাইটের জন্য আবেদন করতে পারবেন। আজ থেকে নিবন্ধন কার্যক্রম চলবে ১৬ মার্চ পর্যন্ত। www.gramweb.net ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। — প্রতিবেদক