যাপিত রস

প্রতীকগুলোর রাশিফল

বছর শেষ হতে না হতেই আমরা উদ্গ্রীব থাকি ‘কেমন যাবে নতুন বছর’ জানতে। পত্রিকাগুলোয় প্রকাশিত হয় ১২টি রাশির ভবিষ্যদ্বাণী। প্রতিটি রাশিরই আছে একটি করে প্রতীক। কেমন হতো যদি ওই প্রতীকগুলোরই রাশিফল ছাপা হতো পত্রিকায়? আর ওই রাশিফল কেমন প্রভাব ফেলত তাদের জীবনে?

মেষ: পথের বাধা দূর করতে মাথা খাটান।
বৃষ: নিদ্রাহীনতা দূর করতে মেষ গুনুন।
বন্ধুরা, পথের বাধা দূর করতে মাথা খাটাইতে বলছে, সবাই মাথা খাটাও, এই বলদকে উত্খাত করো!

মিথুন: সবান্ধব সমুদ্রভ্রমণ শুভ।
কর্কট: ফেসবুকে জনপ্রিয়তা বৃদ্ধির সুযোগ আছে।
এই তো সুযোগ, ওদের সেলফির মধ্যে ঢুকে যাই। এক সেলফিতেই হিট হয়ে যাব! ইয়াহু!
বাবা গো,
পেছনে কাঁকড়া...
বাঁচাও...

তুলা: কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন।
বৃশ্চিক: ঝুঁকি এড়াতে সুরক্ষিত স্থানে বাস করুন।
কিরে, তুই ভুল রিডিং দিচ্ছিস কেন? তুই তো এমন অসৎ ছিলি না!
দোস্ত, বিশ্বাস কর, কেন জানি না শরীরটা ভারী ভারী লাগছে!
হায় হায় রে, কেন যে এই জায়গায় থাকতে আসছিলাম! কেউ দেইখা ফেললে জীবন নিয়াই টানাটানি...

ধনু: লক্ষ্য স্থির রাখুন।
মকর: দুর্বলের পাশে দাঁড়ান।
আরে ব্যাটা ছাগল, সামনে থেকে সর...
না, এই দেহে একবিন্দু রক্ত থাকতে আমি এখান থেকে সরব না! দুর্বলের ওপর অত্যাচার সইব না...
সাধেই কি তোরে মানুষ ছাগল বইলা ডাকে!

সিংহ: প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে ভালো করে ভাবুন।
কন্যা: দাতব্য কাজে যুক্ততা খ্যাতি এনে দেবে।
হাউ কিউট! আই লাভ দিস লায়ন!
আরে, এই মাইয়ার দেখি মতলব খারাপ! নাহ্, এর প্রস্তাবে সাড়া দেওয়া যাবে না!

কুম্ভ: দায়িত্বে অবহেলা করবেন না।
মীন: বিদেশযাত্রা শুভ।
ইয়াহু! বর্ডার পার হয়ে গেছি!
দেখলি তো আমাদের বিদেশযাত্রা কেউ ঠেকাতে পারল না!
হায় হায় রে, পোড়া কপাল! সামান্য দায়িত্বটা পালন করতে পারলাম না! এই মুখ ক্যামনে দেখাব!