প্রশ্নোত্তর

স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩ ভি ট্যাবলেট কম্পিউটারে গুগল প্লে স্টোর থেকে অ্যাপলিকেশন নামাতে পারছি না। কোনো অ্যাপ নামাতে গেলে ‘এরর হোয়াইল রিট্রাইভিং ইনফরমেশন ফ্রম সার্ভার’ বার্তাটি আসে। এর সমাধান কী?
সামিউল আলম
উত্তর: আপনার ট্যাবলেট কম্পিউটারের সেটিংস অপশন থেকে ‘ফ্যাক্টরি রিসেট’ করে নিন। এরপর গুগল অ্যাকাউন্ট যোগ করে অপারেটিং সিস্টেম হালনাগাদ করার সুযোগ থাকলে তা করে নিন। এবার প্লে স্টোর থেকে অ্যাপ নামানোর চেষ্টা করে দেখুন। এরপরও যদি কাজ না হয়, তবে ধরে নিতে হবে আপনার ট্যাবলেট কম্পিউটারে সমস্যা আছে।
উত্তর দিয়েছেন:
আহমেদ আশরাফুল আলম
প্রকৌশলী, স্যামসাং গ্রাহকসেবা কেন্দ্র, ঢাকা।
কম্পিউটার প্রতিদিনে প্রশ্ন পাঠাতে পারেন compro@prothom-alo.info ঠিকানার ই-মেইলে