আমার মেমোরি কার্ডটি স্মার্টফোনে লাগালেই ফরম্যাট করতে বলছে। কিন্তু চাইলেও ফরম্যাট করা সম্ভব হচ্ছে না। কী করব? তাপস রায়
উত্তর: সমস্যা আপনার মেমোরি কার্ডে যেমন হতে পারে, স্মার্টফোনেও থাকতে পারে। প্রথমে মেমোরি কার্ডটি অন্য কোনো স্মার্টফোনে লাগিয়ে দেখুন। যদি কাজ করে, তবে ধরে নিতে হবে আপনার স্মার্টফোনে সমস্যা আছে। সে ক্ষেত্রে দক্ষ কোনো মেরামতকারীর কাছে নিয়ে যেতে হবে। আর উল্টোটা হলে সমস্যাটা মেমোরি কার্ডে। মেমোরি কার্ড সাধারণত ঠিক করা যায় না। এ ক্ষেত্রে নতুন কিনতে হবে।
উত্তর দিয়েছেন— মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস
প্রশ্ন পাঠানোর ই-মেইল ঠিকানা: compro@prothom-alo.info