
বইবহির্ভূত অনুচ্ছেদ
প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো নতুন প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে প্রথমেই থাকবে একটি অনুচ্ছেদ বা কবিতাংশ, যা তোমার পাঠ্যবই থেকে দেওয়া হবে না। তবে এটি অবশ্যই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগীই হবে। আর এই অনুচ্ছেদ বা কবিতাংশ পড়ে তোমাকে প্রশ্নপত্রের ক্রমিক নং ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো বিন্যাসে অনুসরণ করা হবে যোগ্যতার মাপকাঠি। অর্থাৎ প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক। তাই তোমাদের অনুশীলনের সুবিধার্থে আজ রয়েছে পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক নমুনা অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ সম্পৃক্ত প্রশ্নোত্তর।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ থেকে ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কম্পিউটার হলো এক ধরনের যন্ত্র। এর কতগুলো নির্দিষ্ট কাজ রয়েছে। তুমি যখনই চাইবে যন্ত্রটি সেই নির্দিষ্ট কাজ করে দেবে। এখন দেখা যাক, কম্পিউটার কী কী ধরনের কাজ করতে পারে। একসময় কম্পিউটার ছিল হিসাব গণনার যন্ত্র। এখন তা হাজার কাজে পটু। কম্পিউটার দিয়ে দ্রুত ও নির্ভুলভাবে বড় বড় অঙ্ক করা যায়। এমন অনেক গাণিতিক হিসাব আছে যেগুলো করতে শত শত গণিতজ্ঞের অনেক সময় লেগে যেতে পারে। কম্পিউটার সে হিসাব করে দিতে পারে কয়েক মুহূর্তে। আজকাল ছোট-বড় ব্যবসা-প্রতিষ্ঠান ও ব্যাংকের টাকা-পয়সার হিসাব রাখছে কম্পিউটার। আধুনিককালে ছাপার কাজে কম্পিউটার বিরাট ও অভাবনীয় পরিবর্তন এনেছে। ছবি আঁকা এবং কার্টুন ও চলচ্চিত্র তৈরিতেও কম্পিউটার অসাধারণ অবদান রাখছে। আজকাল লেখাপড়া শেখার কাজে সহায়তা করছে কম্পিউটার। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যেকোনো বিষয়ে পাঠ শেখা সম্ভব হচ্ছে এর সাহায্যে। সেসব পাঠে ছবির সঙ্গে থাকছে কথা ও সংগীত। ফলে কম্পিউটারের সাহায্যে লেখাপড়া হয়ে উঠছে অনেক আকর্ষণীয়। এ ছাড়া ঘরের তাপমাত্রা ঠিক রাখা, কলকারখানার উৎপাদন, ট্রাফিক সংকেত ব্যবস্থাপনা কিংবা মহাকাশযানের গতিবিধি নিয়ন্ত্রণে কম্পিউটার পালন করছে অভাবনীয় ভূমিকা।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।
১. প্রদত্ত অনুচ্ছেদটির মূল বিষয় হচ্ছে—
ক. বিজ্ঞানের আবিষ্কার খ. আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা
গ. কম্পিউটার ঘ. বিজ্ঞানের বিস্ময়
২. একসময় কম্পিউটার ছিল—
ক. খেলার সামগ্রী খ. হিসাব গণনার যন্ত্র গ. ছবি দেখার যন্ত্র
ঘ. খবর আদান-প্রদানের যন্ত্র
৩. ‘গণিতজ্ঞ’ শব্দটির‘জ্ঞ’ যুক্তবর্ণটিতে আছে—
ক. জ্+ঞ খ. ঞ্+জ গ. ঞ্+চ ঘ. ঞ্+ঝ
৪. কম্পিউটার এখন জনপ্রিয়। কারণ এটি—
ক. সহজে বহন করা যায় খ. হিসাব করা যায় খুব সহজে
গ. হাজার কাজে পটু ঘ. গেমস খেলা যায়
৫. তুমি যখনই চাইবে, তোমার সেই নির্দিষ্ট কাজটি করে দেবে—
ক. বাবা খ. মা গ. শিক্ষক ঘ. কম্পিউটার
সঠিক উত্তর: ১. গ. কম্পিউটার ২. খ. হিসাব গণনার যন্ত্র
৩. ক. জ্+ঞ ৪. গ. হাজার কাজে পটু ৫. খ. কম্পিউটার
২। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
শব্দ শব্দার্থ
নির্দিষ্ট নির্ধারিত
ধরন রকম
দ্রুত তাড়াতাড়ি
নির্ভুল সঠিক/ত্রুটিহীন
অভাবনীয় ভাবা যায় না এমন
গণিতজ্ঞ গণিত বিশারদ/গণিত ভালো জানেন এমন
ক. প্রশ্নের উত্তর—হওয়া উচিত।
খ. কম্পিউটার নানা—কাজে ব্যবহূত হয়।
গ. ময়লা আবর্জনা—স্থানে ফেলতে হয়।
ঘ. লোকটা—হেঁটে চোখের আড়ালে চলে গেল।
ঙ. সমাপনী পরীক্ষায় আতিক—সাফল্য অর্জন করেছে।
সঠিক উত্তর:ক. প্রশ্নের উত্তর নির্ভুল হওয়া উচিত।
খ. কম্পিউটার নানা ধরনের কাজে ব্যবহূত হয়।
গ. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হয়।
ঘ. লোকটা দ্রুত হেঁটে চোখের আড়ালে চলে গেল।
ঙ. সমাপনী পরীক্ষায় আতিক অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
৩। নিচের যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো এবং গঠিত শব্দ দিয়ে বাক্য গঠন করো। ম্প, ষ্ট, চ্চ, ম্ভ, ঙ্ক
সঠিক উত্তর:
৪। ক. কম্পিউটার কী? কম্পিউটারের ৪টি কাজ লেখ।
খ. আধুনিককালে কম্পিউটারের পাঁচটি অবদান উল্লেখ করো।
উত্তর: ক. কম্পিউটার হলো একধরনের যন্ত্র, এর কতগুলো নির্দিষ্ট কাজ রয়েছে। কম্পিউটারের চারটি কাজ নিচে লেখা হলো:
১। কম্পিউটার দিয়ে দ্রুত ও নির্ভুলভাবে বড় বড় অঙ্ক করা যায়।
২। কম্পিউটারে টাইপ করা যায়।
৩। ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের টাকা-পয়সার হিসাব রাখা যায়।
৪। বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়।
উত্তর: খ. আধুনিককালে কম্পিউটারের পাঁচটি অবদান হলো:
১। ছবি আঁকা।
২। কার্টুন ও চলচ্চিত্র তৈরি।
৩। ইতিহাস, ভূগোল, বিজ্ঞানসহ নানা বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করা।
৪। মহাকাশ যানের গতিবিধি নিয়ন্ত্রণ করা।
৫। লেখাপড়া আকর্ষণীয় করার জন্য পাঠ্য বিষয় সংশ্লিষ্ট ছবি এবং ছবির সঙ্গে কথা ও সংগীতের সংযোজন করা।
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা