
ঘুষ নেওয়ায় অবরোধ
আগামী ১২ ঘণ্টায় ঘুষ নেওয়ার ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছেন। এর মানে কী?
বিকেল পাঁচটার পর থেকে পরদিন সকাল নয়টা পর্যন্ত স্যার ঘুষ নেন না। অবরোধ পালন করেন।
হিন্দি সিরিয়াল দেখায় অবরোধ
তুমি না বলেছিলে আগামী ৮২ ঘণ্টা হিন্দি সিরিয়াল দেখবে না? সিরিয়াল অবরোধ! তবুও দেখছ?
দেখছি না তো। শুনছি।
খাদ্য অবরোধ
তুই না বললি ডায়েট করছিস? সকালের নাশতার পর থেকে খাদ্য অবরোধ চলবে...তাহলে এই সব কী?
কেন? সকালের নাশতা!