ফক্সকনের সঙ্গে বিজনেসল্যান্ডের চুক্তি

মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকনের সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ হলো বিজনেসল্যান্ড লিমিটেড। চুক্তি অনুযায়ী ২০১১ সাল পর্যন্ত ফক্সকন মাদারবোর্ড, ফক্সএজ কেসিং ও ফক্সকন ব্র্যান্ডের সব ধরনের পণ্য বাজারজাত করবে বিজনেসল্যান্ড। ২০০৭ সাল থেকে ফক্সকনের মাদারবোর্ডসহ অত্যাধুনিক প্রযুক্তি পণ্যের পরিবেশক হিসেবে বাংলাদেশের বাজারে কাজ করছে বিজনেসল্যান্ড। —বিজ্ঞপ্তি