ফরিদপুরে তারহীন উচ্চগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা চালু করেছে বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড। গত বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওয়াইম্যাক্স চালুর ঘোষণা দেন বাংলালায়নের প্রধান সমন্বয় কর্মকর্তা আজহার এইচ চৌধুরী ও প্রধান বিপণন কর্মকর্তা জি এম ফারুক খান।
আজহার এইচ চৌধুরী বলেন, ‘বাংলালায়ন ফরিদপুরবাসীকে সত্যিকার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে চায়। এখন আমরা সীমিত জায়গা দিয়ে শুরু করছি।’ কয়েক মাসের মধ্যে এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো বাংলালায়নের নেটওয়ার্কের আওতায় আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালায়নের মহাব্যবস্থাপক (বিক্রয়) ফয়সল বিন রাফেকসহ অনেকে। গত দুই সপ্তাহে মাগুরা, ঝিনাইদহ ও ময়মনসিংহে ওয়াইম্যাক্স ইন্টারনেট চালু করেছে বাংলালায়ন। —ফরিদপুর অফিস