ফায়ারফক্স ওএস নিয়ে প্রতিযোগিতা

বাংলাদেশে পাওয়া যাচ্ছে ফায়ারফক্স ওএস-চালিত স্মার্টফোন। ফায়ারফক্স ওএস নিয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে মজিলা বাংলাদেশ। অনলাইন-ভিত্তিক ‘নো দ্য ফায়ারফক্স ওএস কন্টেস্ট’ শীর্ষক এ আয়োজনে অনুষ্ঠিত হবে কুইজ, ব্লগিং ও আর্টওয়ার্ক প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত: http://mozillabd.org/blog/2014/10/know-the-firefox-os-contest-2।—বিজ্ঞপ্তি