পানি না ছুঁয়েই মাছ ধরার ধৃষ্টতার প্রতিবাদস্বরূপ দেশের সব কটি অ্যাকুরিয়ামে মাছবন্ধন।
কর্মহীনতা উদ্যাপনে আকাইম্মা গ্রুপের খই ভাজা উৎসব।
পান থেকে চুন খসার প্রতিবাদে পানের বরজে চুনকাম কর্মসূচি।
উঠোন বাঁকা হওয়ার প্রতিবাদে নাচের দল ‘ডিস্কু ড্যান্সার’-এর ড্যান্স ডিরেক্টর খলিলের উঠোনে আমরণ অনশন।
ন্যাড়া বেলতলায় যাওয়ার অপরাধে প্রতিবাদস্বরূপ ন্যাড়ার শাস্তির দাবিতে বেলতলায় বেল পাড়া কর্মসূচি
তিলকে তাল করার কারচুপির প্রতিবাদে তালতলায় বিক্ষোভ মিছিল ও গণতিলের খাজা ভক্ষণ।