
ফেসবুকে মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, এখনো আছে। তবে নতুন অ্যালগরিদমের পরে অনেক শব্দই এখন নিজের ইচ্ছামতো লেখার সুযোগ থাকছে না। অপ্রীতিকর শব্দগুলো লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে বাধা তৈরি করবে। ফলাফল অবশ্য কিছুটা ভিন্ন হয়েছে। মনে করুন, আপনি ইংরেজিতে এমন কোনো শব্দ লিখতে চান, যাতে কোনো সমস্যা নেই, কিন্তু শব্দটির মধ্যে অক্ষরের সমন্বয়ে অন্য কোনো শব্দ লুকিয়ে আছে, যা অপ্রীতিকর। আপনি চাইলেও সে শব্দটি লিখতে পারবেন না। ছবির ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ভুলের কারণে অনেক ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হচ্ছে। এখানে এমন নয়টি বিষয়ের উল্লেখ করা হলো, যা ফেসবুকে পোস্ট করতে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ অনেক ব্যবহারকারীর।