ফেসবুক টাইমলাইনে পরিবর্তন আসছে

ফেসবুক টাইমলাইনে বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। বর্তমান টাইমলাইনের নকশা বদলে নতুন নকশা পরীক্ষা করে দেখছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ফেসবুকের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।ফেসবুকের নতুন টাইমলাইন আরও স্মার্ট ও পরিচ্ছন্ন হবে। বর্তমানের দুটি কলামের জায়গায় নতুন নকশায় ব্যবহারকারীর পোস্টগুলোকে একটি কলামে নিয়ে আসা হবে। এ ছাড়াও বর্তমান টাইমলাইনের বিভিন্ন বক্স ছোট করে ডানদিকে আলাদাভাবে স্থায়ী করা হবে। পরীক্ষামূলকভাবে সীমিত সংখ্যক ব্যবহারকারীর ক্ষেত্রে টাইমলাইনের এ পরিবর্তন করবে ফেসবুক।