গত বছরের মে মাসের শেষ দিকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক বন্ধ করে দেয় সরকার। বাংলাদেশে প্রায় ১০ লাখ ফেসবুক ব্যবহারকারী থাকায় তীব্র সমালোচনা ওঠে সরকারের এ সিদ্ধান্তে। প্রায় ১০-১২ দিন পর ফেসবুক আবার খুলে দেওয়া হয়। অপরদিকে বিভিন্ন ওয়েবসাইট বা ই-মেইলের মাধ্যমে মানহানিকর, ব্যক্তিগত মুহূর্তের ছবি বা লেখা ছড়িয়ে পড়া ২০১০ সালে বৃদ্ধি পেয়েছে। সুনির্দিষ্ট আইন থাকলেও এসব অপরাধ দমনে বা অপরাধীর শাস্তি দিতে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।