গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের উদ্যোগে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ডিজিটাল ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়। সকাল নয়টায় প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন। সন্ধ্যা ছয়টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সাংসদ মো. জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ডিজিটাল ছবি এবং ভিডিও প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে আজকের প্রজন্ম স্বাধীনতার আন্দোলন ও মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর সাহসী ভূমিকা সম্পর্কে জানতে পারবে। খবর বিজ্ঞপ্তির।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া। এ প্রদর্শনীতে ক্ষণজন্মা মহাপুরুষ সিডি প্রদর্শন করা হয়েছে। অন্যদিকে, ২০০ ছবি বিবরণসহ প্রদর্শনীতে স্থান পেয়েছে।