আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে (আইওআই) ২০০৯ সালেই প্রথম পদকটি আসে। এতে রৌপ্যপদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবিরুল ইসলাম। আগস্টে বুলগেরিয়ায় অনুষ্ঠিত ২১তম আইওআইতে এ সাফল্য আসে। তবে এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় গত বছরও তেমন সাফল্য পায়নি বাংলাদেশের দলগুলো।