অনলাইন কেনাকাটার ওয়েবসাইট ‘এখনই ডটকম’ ফেসবুকে বন্ধু দিবস উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। গতকালশনিবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীসেরা তিনজন হলেন সামিউল মেহেদী, সুমাইয়া তাবাসসুম ও প্রত্যয় ওয়াহাব। এখনই ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। —বিজ্ঞপ্তি