বসুন্ধরা সিটিতে ক্যামেরা ও ল্যাপটপ প্রদর্শনী

আজ থেকে রাজধানীর বসুন্ধরা সিটিতে শুরু হয়েছে বিশেষ তথ্যপ্রযুক্তি পণ্য প্রদর্শনী। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে তোশিবা ল্যাপটপ ও স্যামসাং ক্যামেরা প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে বিশেষ মূল্যে স্যামসাং ক্যামেরা ও তোশিবা ল্যাপটপ ক্রয় করা যাবে। প্রদর্শনীটি ঈদ পর্যন্ত চলবে। —বিজ্ঞপ্তি