গেডমি ব্র্যান্ডের নতুন পাওয়ার ব্যাংক বহনযোগ্য চার্জার বাজারে এসেছে। এর সাহায্যে মোবাইল ফোন, ট্যাবলেট, এমপি ফোরসহ বহনযোগ্য ডিজিটাল পণ্যসামগ্রী চার্জ করা যাবে।
এতে রয়েছে ইন্টেলিজেন্ট ক্যাপাসিটি মনিটরিং সুবিধা। স্পিড টেকনোলজিস লিমিটেডের আনা বর্তমানে ৫২০০ ও ১০,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংকের দাম যথাক্রমে দুই হাজার ৬৫০ টাকা এবং তিন হাজার ৮০০ টাকা।