ব্র্রাদারের ডিএসমোবাইল ৬০০ মডেলের নতুন একটি বহনযোগ্য স্ক্যানার বাজারে এসেছে। ৩৪৫ গ্রাম ওজনের এই ডকুমেন্ট স্ক্যানারটি দিয়ে বিজনেস কার্ড থেকে শুরু করে সর্বোচ্চ লিগ্যাল আকারের কাগজ স্ক্যান করা যায়। ৬০০-ডিপিআই অপটিক্যাল রেজ্যুলেশনের এই স্ক্যানারটি প্রতি মিনিটে এ-৪ আকারের পাঁচটি সাদাকালো এবং তিনটি রঙিন ডকুমেন্ট স্ক্যান করতে পারে। গ্লোবাল ব্র্যান্ডের আনা এই স্ক্যানারের দাম ১৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি