মাইক্রোসফট করপোরেশন আয়োজিত শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তিগত সমাধান তৈরির প্রতিযোগিতা ইমাজিন কাপের বাংলাদেশ অংশের পৃষ্ঠপোষকতা করবে জিপিআইটি লিমিটেড। এ ব্যাপারে গত বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ইমাজিন কাপ ২০১২ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে বাংলাদেশ চ্যাম্পিয়ান দলের ঢাকা-সিডনি-ঢাকা বিমান টিকেট প্রদান এবং অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করবে জিপিআইটি। খবর বিজ্ঞপ্তির।চুক্তি করার সময় উপস্থিত ছিলেন জিপিআইটির প্রধান নির্বাহী-পিটার এন্থনি ড্যানিয়াল, বিপণন প্রধান বির্জিট হোলসকোগ এবং এবং মাইক্রোসফট বাংলাদেশের পাবলিক সেক্টর প্রধান কে এম ইমরান-আল-আমিন, এন্টারপ্রাইজ বিক্রয় প্রধান মোহাম্মদ আসিফ, ব্যবসায় উন্নয়ন প্রধান আতিকুর রহমান এবং ডেভেলপার ইভাঞ্জালিস্ট অমি আজাদ।