বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে ভাইবারের পাবলিক চ্যাট সুবিধা। সম্প্রতি ভাইবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিনা মূল্যে বার্তা, ছবি আদান-প্রদানের জনপ্রিয় সেবা ভাইবারে বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিদের নিজস্ব চ্যানেল চালুর পাশাপাশি সরাসরি ফ্যান কিংবা আগ্রহীদের ব্যক্তিদের সঙ্গে চ্যাট সুবিধা চালু হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা ভাইবারে পাবলিক চ্যাটে যোগ দেওয়ার পাশাপাশি অন্য বন্ধুদেরও আমন্ত্রণ জানাতে পারবেন এ চ্যাটে যোগ দিতে। ভাইবার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান অনুভব নায়ার বলেন, বাংলাদেশের অনেকেই নিয়মিত পাবলিক চ্যাটে যুক্ত হচ্ছেন এবং ব্যবহারকারীদের কাছ থেকেও বেশ সাড়া পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি