ভাষা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে ভাষার ব্যবহার দেওয়া হলো।
সাধু ও চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্যও রয়েছে। এ দুই ভাষারীতির বৈশিষ্ট্য থেকেই তার ধারণা পাওয়া যায়। নিচে সাধু ও চলিত ভাষারীতির কয়েকটি পার্থক্য দেখানো হলো:
সাধু ভাষারীতি চলিত ভাষারীতি
১. সাধু ভাষারীতি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা।
২. সাধু ভাষারীতি সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে।
৩. সাধু ভাষায় পদবিন্যাসরীতি সুনির্দিষ্ট।
৪. সাধু ভাষায় তত্সম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি।
৫. সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়।
৬. সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহূত হয়।
৭. সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর।
৮. সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম। ১. চলিত ভাষারীতি সর্বজনবোধ্য মুখের ও লেখার ভাষা।
২. চলিত ভাষা সব সময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না।
৩. চলিত ভাষায় পদবিন্যাসরীতি অনেক সময় পরিবর্তিত হয়।
৪. চলিত ভাষায় তত্সম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম।
৫. চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী।
৬. চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের সংক্ষিপ্তরূপ ব্যবহূত হয়।
৭. চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল।
৮. চলিত ভাষারীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত।
নিচের কয়েকটি ক্ষেত্রে সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য দেখা যায়। যথা: ১. বিশেষ্যপদের রূপে ২. সর্বনামপদের রূপে
৩. ক্রিয়াপদের রূপে ৪. অব্যয়পদের রূপে
১. বিশেষ্যপদের রূপের পার্থক্য
সাধু চলিত সাধু চলিত
অগ্নি আগুন কর্ণ কান
চন্দ্র চাঁদ দন্ত দাঁত
পক্ষী পাখি ব্যাঘ্র বাঘ
মত্স্য মাছ হস্তী হাতি
২. সর্বনামপদের রূপের পার্থক্য
সাধু চলিত সাধু চলিত
এই এ ইহা এ
ইহাকে একে ইহাদের এদের
উহা ও উহাদিগের ওদের
কাহাকে কাকে কেহ কেউ
তাহা তা তাহার তার
যাহা যা যাহাদের যাদের
৩. ক্রিয়াপদের রূপের পার্থক্য
সাধু চলিত সাধু চলিত
আসিয়া এসে করিয়া করে
করিয়াছে করেছে খাইতেছিল খাচ্ছিল
গিয়াছিল গেছিল ঘুমাইতেছে ঘুমাচ্ছে
চলিল চলল চাহিয়া চেয়ে
জ্বালাইয়া জ্বেলে ডাকিতেছে ডাকছে
নিদ্রা যাওয়া ঘুমানো পড়িব পড়ব
পার হইয়া পেরিয়ে ফুটিয়া উঠিয়াছে ফুটে উঠেছে
বলিয়াছিলেন বলেছিলেন বলিয়া বলে
লম্ফ প্রদান করিল লাফ দিল শুনিল শুনল
শুনিয়াছিল শুনেছিল শয়ন করিলেন শুলেন
শ্রবণ করিলাম শুনলাম
৪. অব্যয়পদের রূপের পার্থক্য
সাধু চলিত সাধু চলিত
অদ্য আজ অদ্যাপি আজও
কদাচ কখনো তথাপি তবুও
নচেত্ নইলে নতুবা নইলে
প্রায়শ প্রায়ই যদ্যপি যদিও।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল