বাজারে এলনতুন ল্যাপটপ

প্রোলিংক ব্র্যান্ডের গ্লি সিরিজের এসডাব্লিউ৯ মডেলের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ইন্টেল কোর আই৩ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর ৩ র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪ ইঞ্চি এলইডি পর্দা, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, ১.৩ ওয়েবক্যাম, ওয়াই-ফাই, ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট ও কার্ডরিডার ইত্যাদি। দাম ৪৬ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি