বাজারে এসেছে এইচপির গেমিং ল্যাপটপ

সম্প্রতি বাজারে এসেছে হিউলেট প্যাকার্ড বা এইচপি ব্র্যান্ডের প্রোবুক ৪৪৪৫এস মডেলের গেমিং ল্যাপটপ। গেম খেলার বিশেষ সুবিধা দেওয়ার জন্য এ ল্যাপটপটিতে রয়েছে উন্নত গ্রাফিকস।

প্রোবুক ৪৪৪৫এস মডেলের ল্যাপটপটিতে রয়েছে এএমডি এ৮ ৪৫০০ মডেলের কোয়াড কোর প্রসেসর। ১৪.১ ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে রয়েছে আট গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডড্রাইভ।

৪ গিগাবাইট রেডিয়ন গ্রাফিকস কার্ডযুক্ত ল্যাপটপটিতে সুপার মাল্টি ডিভিডি রাইটার ও এইচপি ফিঙ্গারপ্রিন্ট সুবিধা পাওয়া যাবে।

এক বছরের বিক্রয়োত্তর সেবায় ল্যাপটপটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। ল্যাপটপটির দাম ৫৩ হাজার ৫০০ টাকা।