
দেশে মটোরোলা পরিবারে যুক্ত হলো মটো জি৩০ মডেলের স্মার্টফোন। বড় ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ফোনটির বাজারমূল্য ১৯,৯৯৯ টাকা।
মটোরোলার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারফরম্যান্সের বিচারে ফোনটিকে ‘সলিড অলরাউন্ডার’ বলা হচ্ছে। এতে থাকছে ৬৪ মেগাপিক্সেলের মূল লেন্সসহ কোয়াড ক্যামেরা সেটআপ, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, সাড়ে ৬ ইঞ্চি ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ১১ সংস্করণের অপারেটিং সিস্টেম।
মটো জি৩০ স্মার্টফোনটির বিক্রয়মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা। তবে অনলাইনে সেলেক্সট্রা এবং দারাজের ওয়েবসাইটে অর্ডার করলে পাওয়া যাবে ১৭ হাজার ৯৯৯ টাকায়। বিজ্ঞপ্তি