‘কোর আই ৩’ প্রসেসরের সাশ্রয়ী ল্যাপটপ খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য আদর্শ হতে পারে গিগাবাইট ব্রান্ডের কিউ২৪৩২ মডেলের কোর আই থ্রি ল্যাপটপ।তাইওয়ানের ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইটের তৈরি এই ল্যাপটপে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, যা ৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়।১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লের এই ল্যাপটপটিতে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ইনটেল ৩০০০ মডেলের এইচডি গ্রাফিকস কার্ড, ইউএসবি ৩.০ পোর্ট, সিক্স ইন ওয়ান কার্ড রিডার, ওয়েব ক্যাম, ব্লুটুথ ও ওয়াইফাই সুবিধা। এই ল্যাপটপটির দাম পড়বে ৪২ হাজার ৫০০ টাকা।