দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১৭-১৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আরাফাত সিদ্দিকী (এটিএন নিউজ) এবং সাব্বিন হাসান (টেকওয়ার্ল্ড বাংলাদেশ)। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ভোটার ও প্রার্থী উভয়ের সহযোগিতায় বেশ সুষ্ঠুভাবে বিআইজেএফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহসভাপতি পদে টেকওয়ার্ল্ড বাংলাদেশের নাজনীন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৮টি পদে লড়েছেন ২১ জন প্রার্থী। নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুর রহমান খান (সকালের খবর), সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (কমপিউটার বিচিত্রা), কোষাধ্যক্ষ গোলাম দস্তগীর (সি নিউজ), প্রকাশনা ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান (প্রিয় ডটকম) এবং নির্বাহী সদস্য খালেদ আহসান (কম্পিউটার বার্তা) ও সুমন আফসার (বণিক বার্তা)। নতুন কমিটির নির্বাচনে ৬৬ জন ভোটারের মধ্যে ৬২ জন ভোট দিয়েছেন।