বিইউবিটির তথ্যপ্রযুক্তি উৎসব আজ শেষ হবে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) তথ্যপ্রযুক্তি উৎসব আজ শেষ হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই উৎসব। ‘বিইউবিটি সিএসই ফিয়েস্তা ২০১২’ নামের এ উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এতে ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৮০ টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৩টি দল ‘বাইট নাইট’ নামের কম্পিউটার নিরাপত্তা প্রতিযোগিতাও আছে এ উৎসবে। আজ বিকেল পাঁচ টায় পুরস্কার বিতরণ করা হবে। —বিজ্ঞপ্তি