প্রথম দেখায় আসল কানের মতো মনে হলেও এটি আসলে ত্রিমাত্রিক প্রযুক্তিতে তৈরি কৃত্রিম কান। মানুষের শরীরের বিভিন্ন স্থান থেকে কোষ সংগ্রহ করে কানের লতিযুক্ত ত্রিমাত্রিক এই কান তৈরি করেছে যুক্তরাষ্ট্রের থ্রিডিবায়োথেরাপিউটিকস নামের একটি প্রতিষ্ঠান। অস্ত্রোপচারের মাধ্যমে ত্রিমাত্রিক কানটি মানুষের কানের সঙ্গে সফলভাবে যুক্তও করা হয়েছে। এই চিকিৎসাপদ্ধতি কাজে লাগিয়ে ভবিষ্যতে বিভিন্ন অঙ্গের জন্মগত ত্রুটির চিকিৎসা করা যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র : এএফপি
কারখানার ভারী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে পারে রোবটটি। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও পড়তে হয় না। পণ্য পরিবহনের স্থান নির্বাচন করে দিলেই নিজ থেকেই কাজ করতে শুরু করে রোবটটি। ফ্রান্সের একটি কাগজ তৈরির কারখানায় দেখা মিলেছে রোবটটির। সূত্র : এএফপি
টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ফেসবুক রিলসে ভিডিও সম্পাদনার প্রোগ্রাম চালু করেছে মেটা। এটি কাজে লাগিয়ে ছোট আকারের ভিডিও দ্রুত সম্পাদনা করা যাবে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য টুলটি উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীই টুলটি ব্যবহারের সুযোগ পাবেন। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্প্রতি ইনস্টাগ্রাম রিলসে পছন্দের অডিও ফাইল ব্যবহারের পাশাপাশি ভিডিও ধারণের সময় বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় ফেসবুক রিলসে নতুন ভিডিও সম্পাদনা প্রোগ্রাম চালু করা হলো। সূত্র: দ্য ভার্জ