বিশ্বকাপ উপলক্ষে নতুন মনিটর

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এক্সট্রিম ব্র্যান্ডের সিএফ ১৭০১ মডেলের ১৭ ইঞ্চি ফ্ল্যাট মনিটর বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ৪৭০x৪৫৫ x ৪৫৭ মিলিমিটার মাপের এই মনিটরে রয়েছে অন স্ক্রিন ডিসপ্লে কন্ট্রোল এবং ১২৮০/১০২৪ রেজুল্যুশন। এর দাম তিন হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি