বৈশাখী উৎসব

ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ‘বিসিএস কম্পিউটার সিটি বৈশাখী উৎসব ১৪১৯’। বিসিএস কম্পি্্্উটার সিটির কার্যনির্বাহী কমিটির আয়োজনে এ উৎসব চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। ‘মুছে যাক গ্লানি, দূর হোক সংকীর্ণতা, নতুন বছর বয়ে আনুক পরিপূর্ণতা’ স্লোগানের এ উৎসব উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি বর্ণিল সাজে সাজানো হয়েছে। তিন দিনব্যাপী উৎসবে ক্রেতারা বিশেষ ছাড়ে কম্পিউটার ও প্রযুক্তিপণ্য কেনার সুযোগ পাবেন। প্রতিটি পণ্যের সঙ্গে দেওয়া হচ্ছে একটি বিশেষ কুপন। উৎসব শেষে এ কুপনগুলোর মধ্যে থেকে বিজয়ীতিনজনকে পুরস্কৃত করা হবে। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে এইচপি। —নিজস্ব প্রতিবেদক