বৈশাখী মূল্য ছাড়

টেকভ্যালি ডিস্ট্রিবিউশনস লিমিটেড হাইউন্দাই মনিটরে বিশেষ ছাড় ঘোষণা করেছে। এখন এই ব্র্যান্ডের ২৩ ইঞ্চি এলসিডি মনিটর ১৯ হাজার ৫০০ এবং ২৭ ইঞ্চি মনিটর পাওয়া যাবে ২৯ হাজার ৫০০ টাকায়। ৩১ বৈশাখ পর্যন্ত এ দামে এসব মনিটর পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি