ভারতের বাজারে শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের সর্বশেষ স্মার্টফোন আইফোন ৫। গত মাসে অ্যাপল বাজারে ছাড়ে নতুন এই আইফোন। ১৬ গিগাবাইট ধারণক্ষমতার আইফোন-৫ ভারতে পাওয়া যাচ্ছে ৪৫ হাজার ৫০০ রুপিতে। আর ৩২ ও ৬৪ গিগাবাইটের দাম যথাক্রমে ৫২ হাজার ৫০০ ও ৫৯ হাজার ৫০০ রুপি। আগামী দুই মাসের মধ্যেই বিশ্বের ১০০টি দেশে বিক্রি হবে এই ফোন। —কলকাতা প্রতিনিধি